Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪০২/১ হযরর আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – আল্লাহু তায়ালা হযরত আদম (আঃ) কে তাঁর আকার আকৃতিতেই সৃষ্টি করেছেন । তাঁর দৈঘ্য ছিল ষাট হাত । আল্লাহু তায়ালা তাঁকে সৃষ্টি করে বলেন – যাও এবং অবস্থনরত ফেরেশতাদের ঐ দলটিকে সালাম কর । আর তারা তোমার সালামের কি জওয়াব দেয় তা মনোযোগ দিয়ে শ্রবণ কর  । কেননা, এটাই হবে তোমার এবং তোমার সন্তনদের সালামের প্রত্যুত্তর । অতপর আদম (আঃ) গিয়ে বললেন, “আস্‌সালামু আ-লাইকুম” , তাঁরা জবাব দিলেন “আস্‌সালামু আ-লাইকা ওয়া রাহমাতুল্লাহ” । রাসূলুল্লাহ (সঃ) বলেন, তাঁরা “ওয়া রাহমাতুল্লাহ” অংশটি বৃদ্ধি করেছেন । অতপর রাসূল্ললুল্লাহ্‌ (সঃ) বললেন – যে ব্যক্তিই বেহেশ্‌তে প্রবেস করবে, সে আদম (আঃ) আর আকৃতিতেই বেহেশ্‌তে প্রবেস করবে এবং সে দৈর্ঘ্য হবে ষট হাত লম্বা । তখন হতে অদ্যাবধি পর্যন্ত সৃষ্টিকুলের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পেয়ে আসতেছে ।(বোখারী ও মুসলিম)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...