Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪১২/১১  হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদা একদল ইহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসার উনুমতি চাইল এবং বলল, ‘আসসামু আ’লাইকুম’; তখন আমি তাদের প্রত্যুত্তরে বললাম’ ‘বাল আ’লাইকুমুস্‌ সামু ওয়াল্‌ লা’নাতু’ । তখন নবী (সঃ) বললেন, হে আয়েশা! আল্লাহ তায়ালা স্বয়ং কোমল; তিনি সকল কাজে কোমলতাকে পছন্দ করেন । তখন আমি বললাম, আপনি কি শুনেননি তারা কি বলেছিল ? তখন তিনি বললেন, আমিও তো তাদের জবাবে শুধু ‘ওয়া আলাইকুম’ বলেছি । অপর এক রেওয়ায়েতে শুধু ‘আ’লাইকুম’ রয়েছে, ‘ওয়া’ এর উল্লেখ করা হয়নি । (বোখারী ও মুসলিম)


 অনুবাদঃ- ৪৪১৩/১২  বোখারীর অপর এক রেওয়ায়েতে আছে, তিনি{হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার ইহুদীগন নবী (সঃ) এর খেদমতে আসল এবং বলল, ‘আস্‌সামু আ’লাইকা’ । উত্তরে তিনি বললেন ওয়া আলাইকুম কিন্তু হযরত আয়েশা (রাঃ) বললেন ; অর্থঃ- ‘তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত ও অসন্তুষ্টি

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...