Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪০৪/৩ 
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক বা অধিকার রয়েছে । যখন কোন মুসলমান রোগ ব্যধিতে আক্রান্ত হয় তখন তার সেবা শুশ্রুষা করা । সে মৃত্যুবরন  করলে তার জানাযা ও দাফন-কাফনে উপস্থিত থাকা, দাওয়াত করলে তা গ্রহণ করা, আর যখন সাক্ষাৎ হবে তখন সালাম করা, হাঁচি দিলে দোয়া দ্বারা উহার জবাব দেয়া এবং উপস্থিত ও অনুপস্থিত উভয় অবস্থায় তার জন্য কল্যান কামনা করা ।
গ্রন্থাকার বলেন আমি অত্র হাদীসটি সহীহ্‌ বুখারী মুসলিমের মধ্যে পাইনি । এমনকি ঈমাম হুমইদীর কিতাবেও পাইনি । তবে জামে উসূলের গ্রন্থকার উক্ত হাদীসটিকে ঈমাম নাসাঈর বারাত দিয়ে বর্ণনা করেছেন ।

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...